ক্রয় ও সরবরাহকারী
পণ্য কেনা, সরবরাহকারীর খাতা, পেমেন্ট ও বাকি — ক্রয় তুললেই স্টক আর হিসাব দুটোই হালনাগাদ হয়।
POS-এ বিল করুন, ক্রয় তুলুন, স্টক দেখুন — Tally Pro BD নিজেই মিলিয়ে রাখে কত বিক্রি হলো, কার কাছে কত বাকি, কোন পণ্যে কত লাভ। দিনশেষে হিসাব মেলাতে ক্যালকুলেটর লাগে না।
শুভ বিকাল
আজকের হিসাব
৳ ১,৮৮,৪১০
মোট ব্যালেন্স
সাম্প্রতিক
POS ও ইনভয়েস
এক ট্যাপে বিল
ফ্রিতে শুরু
কার্ড লাগে না
ক্লাউডে জমা
ফোন বদলালেও থাকে
PIN-এ তালা
হিসাব শুধু আপনার
ফিচার
বিক্রি, ক্রয়, স্টক, উৎপাদন, কর্মচারী — আলাদা খাতা, আলাদা অ্যাপ লাগে না।
পণ্য কেনা, সরবরাহকারীর খাতা, পেমেন্ট ও বাকি — ক্রয় তুললেই স্টক আর হিসাব দুটোই হালনাগাদ হয়।
যা জানতে চান জিজ্ঞেস করুন — "এ মাসে বিক্রি কত?", "কোন পণ্যে সবচেয়ে বেশি লাভ?"। উত্তরের নিচেই পুরো রিপোর্ট খোলার বোতাম।
POS, বাকির খাতা, স্টক, ক্রয়-বিক্রয়, ইনভয়েস ছাপা, রেস্টুরেন্ট বিলিং, উৎপাদন — দোকান চালানোর পুরো ব্যবস্থা।
কাঁচামাল থেকে তৈরি পণ্য — রেসিপি/BOM, উৎপাদন খরচ আর তৈরি মালের স্টক এক জায়গায়।
ক্যাশ, ব্যাংক, মোবাইল ব্যাংকিং — প্রতিটির আলাদা ব্যালেন্স, এক অ্যাকাউন্ট থেকে আরেকটায় টাকা সরানো, আর প্রতিটির নিজস্ব খতিয়ান।
কোন পণ্যে কত লাভ, কার বাকি কত পুরনো, খরচ কোথায় গেল, স্টকে কী আছে — তারিখ বেছে দেখুন, PDF করে পাঠান।
কর্মচারীকে ঢুকতে দিন, কিন্তু কে কতটুকু দেখবে তা আপনি ঠিক করবেন। বেতন ও কমিশনের হিসাবও এখানেই।
বাকির কথা মনে করিয়ে দিতে বা টাকা পাওয়ার খবর জানাতে সরাসরি অ্যাপ থেকেই এসএমএস।
PIN আর ফিঙ্গারপ্রিন্টে তালা। চাইলে যেকোনো সময় নিজের সব তথ্য মুছে ফেলতে পারবেন।
দোকানদারদের জন্য
বিক্রি হলো, বাকি রইলো, স্টক কমলো — তিনটে আলাদা খাতায় না লিখে একবার বিল করলেই তিনটেই হয়ে যায়। মাস শেষে কার কত বাকি, কোন পণ্যে কত লাভ, সবই তৈরি অবস্থায় পাবেন।
আজকের বিক্রি
৳ ১২,৪৫০
মোট বাকি
৳ ৩৪,২০০
স্টকে পণ্য
১৮৬ টি
এ মাসে লাভ
৳ ২৭,৮৯০
* উপরের সংখ্যাগুলো কেমন দেখায় তা বোঝানোর জন্য — আপনার হিসাব আপনার নিজের।
কীভাবে চলে
মোবাইল নম্বর আর একটা PIN — এইটুকুতেই অ্যাকাউন্ট। কোনো কাগজপত্র লাগে না।
পণ্য, দাম আর শুরুর স্টক বসান — তারপর POS-এ বিল করলেই বিক্রি, বাকি আর স্টক একসাথে হালনাগাদ।
দিন, মাস বা বছরের হিসাব এক নজরে। রিপোর্ট PDF করে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিন।
অ্যাপ স্ক্রিনস
আঁকা ছবি নয় — আসল ফোনে তোলা। যেকোনো স্ক্রিনে ট্যাপ করে বড় করে দেখুন।
মাউস রাখলে থেমে যাবে · ট্যাপ করে বড় করে দেখুন · ৫৯টি স্ক্রিন
নামিয়ে নিন, নম্বর দিয়ে ঢুকুন, আর আজকের প্রথম বিক্রিটা POS-এ তুলে ফেলুন।
Android, iPhone ও ওয়েবে পাওয়া যাচ্ছে
প্রশ্নোত্তর
হিসাব সার্ভারে জমা থাকে, তাই নতুন এন্ট্রি সিঙ্ক করতে ইন্টারনেট লাগে।
না। আপনার হিসাব শুধু আপনার অ্যাকাউন্টেই। PIN বা ফিঙ্গারপ্রিন্ট ছাড়া অ্যাপ খোলে না, আর টিমে কাউকে যোগ করলে সে কতটুকু দেখবে সেটাও আপনি ঠিক করে দেন।
শুরু করতে কিছু লাগে না। দোকান, বিক্রি-ক্রয়, স্টক, রিপোর্ট — সবই ফ্রিতে চলে। উৎপাদনের মতো কিছু বাড়তি মডিউল আলাদা করে নেওয়া যায়।
যাবে। পুরনো বাকি, শুরুর স্টক বা শুরুর ব্যালেন্স বসানোর আলাদা ব্যবস্থা আছে — সেগুলো হিসাবে থাকবে, কিন্তু নতুন করে টাকা নড়বে না।
না। হিসাব সার্ভারে জমা থাকে। নতুন ফোনে একই নম্বর দিয়ে ঢুকলেই সব ফিরে পাবেন।